ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দর্শনার কেরু কোম্পানি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি ও আলাউদ্দিনের ছেলে ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার কেরু কোম্পানি এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি ও সদস্য আহসান হাবীব রকিকে গ্রেফতার করা হয়। তাদের নামে দর্শনার পরানপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে গত ২৭ আগস্ট দর্শনা থানায় মামলা হয়েছে। 

Advertisement

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃতদের সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!