কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালক মাহবুর মোল্যা ঘটনাস্থলেই মারা যান।
নিহত মাহবুর মোল্যার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।
.png)
অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোনের চার্জারে বিদ্যুতের লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ (৩০) নামে এক যুবক। পরে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।