ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৪ ডিসেম্বর ২০২৪
পিরোজপুরে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুর সদর আর্মি ক্যাম্পে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা সদরের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্প্রীতি বজায় রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর সদর আর্মি ক্যাম্প, ৩৫ বীর- এর অধিনায়ক লে. কর্নেল বদরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসানসহ আনসার, কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এনএসআই, সড়ক বিভাগের কর্মকর্তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!