ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সভা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৪
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাধারণ সভা করেছে রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার বিকেলে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সভাপতিত্বে রংপুর টাউন হল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী হোসেন, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, সদস্যসচিব মো. রহমত আলী প্রমুখ।

Advertisement

সাধারণ সভায় তারা ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দমদমা বদ্ধভূমিতে আগামীকাল বিকেল ৩টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া অনুষ্ঠান এবং সন্ধায় মোমবাতি প্রজ্বলন করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ১৬ ডিসেম্বর বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কীল বিল্লাহ্‌ শাহ্‌ ফকিরকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!