ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিরছিলেন বাড়ি, পথেই দোকানিকে কুপিয়ে হত্যা 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৪
ফিরছিলেন বাড়ি, পথেই দোকানিকে কুপিয়ে হত্যা 
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির সামনে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের এবাদ মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বামুনগ্রাম বাজারে নিজ মুদির দোকান থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। পরে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। 

Advertisement

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!