হত্যাকাণ্ডের শিকার কৃষক ওই গ্রামের মৃত যশোর লস্কারের ছেলে। পুলিশ এ ঘটনায় হারুন ও ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের ছেলে তামিম লস্কার বলেন, বাবা হাফিজার লস্কার সোমবার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যান্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের দিকে উঠানের এক কোণে বাবার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ বাড়ির পাশে খালপাড় থেকে বাবার ব্যবহৃত সেন্ডেল খুঁজে পায়। সেখানে খালপাড়ে রক্তের ছাপও দেখা গেছে। পুরনো শত্রুতার জেরে রাতের কোনো এক সময় বাবাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ছেলে তামিম জানান।
.png)
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশি দুই যুবক হারুন ও ফারুককে আটক করা হয়েছে।