ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাস জমিতে ঘর বানালেন মেম্বার, এলাকাবাসী বলছেন- ‘তিনি খুবই প্রভাবশালী’

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশিত: ১৮:১৪, ১২ ডিসেম্বর ২০২৪
খাস জমিতে ঘর বানালেন মেম্বার, এলাকাবাসী বলছেন- ‘তিনি খুবই প্রভাবশালী’
খাস জমিতে ঘর বানালেন মেম্বার। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে ৬ শতক সরকারি জমি (খাস) দখল করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। এরইমধ্যে ওই জমিতে তিনি একটি ঘর নির্মাণ করেছেন। এদিকে, বনবিট কর্মকর্তা বিষয়টি দুই মাস আগে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও প্রশাসন এখনো কোনো ভূমিকা রাখেনি। অপরদিকে এলাকাবাসী বলছেন, ওই ইউপি সদস্য খুবই প্রভাবশালী। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না, এমনকি বনবিভাগও!

কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের কামারছড়া বনবিট সংলগ্ন এলাকার ঘটনা এটি।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, কামারছড়ার কালিছলি আশ্রায়ণ প্রকল্পের সামনের টিলা ও কামারছড়া বনবিটরের ১২ নম্বর প্লটের সরকারি জমির ৬ শতক দখল করে সেখানে টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে।

Advertisement

আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ৬ নম্বর আলীনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন এই জমি দখল করেছেন। এরইমধ্যে সেখানে টিনশেডের ঘর নির্মাণ করেছেন তিনি। ওই ইউপি সদস্য খুবই প্রভাবশালী। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। এমনকি বনবিভাগও তার বিরুদ্ধে কথা বলে না। এছাড়া তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। তার প্রভাবে কামারছড়া ও সুনছড়া থেকে অবৈধভাবে ও অপরিকিল্পতভাবে বালু উত্তোলন করা হয়।

কামারছড়া বনবিট কর্মকর্তা আহমেদ আলী জানান, প্রায় ২ মাস আগে তিনি মৌখিক অভিযোগ পেলে কমলগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। বনবিভাগের জমি না হলেও এটি সরকারি খাস জমি। উপজেলা প্রশাসন জরিপ করে বিহিতি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাকে জানিয়েছিলেন।

অভিযাগে সম্পর্কে ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ফোন ধরেননি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!