গ্রেফতারকৃত গোলাম মোস্তফা (৪৬) উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে, দাঙ্গা, জবর দখল, টেন্ডার, চাঁদাবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ, সাধারণ জনগণকে অন্যায়ভাবে গ্রেফতার করে মারপিট, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিট করাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একজন তালিকাভুক্ত চোর।
.png)
অথচ বিগত সরকারের সময়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেন তিনি। বিগত সময়ে মান্দা থানার জিআর মামলা নং-১০৯,১৭৬,১৭৯,২২৪,২৫৯। বর্তমানেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।