বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাস্থ ভ্যাটিকানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সড়ক পথে গাড়িযোগে নওগাঁ ধামইরহাট উপজেলা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেনিদুয়ার মিশন চার্চ পরিদর্শন এবং ধামইরহাট উপজেলার বেনিদুয়ার মিশনে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি কর্তৃক বেনিদুয়ার মিশন পাড়া গ্রামের ডিকন সাগর জেমস তপ্ন বেনিদুয়ার ধর্মপল্লীতে যাজক পদে অভিষিক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
.png)
তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গাড়িযোগে নওগাঁ থেকে সড়কপথে জয়পুরহাটের উদ্দেশ্যে গমন করেন এবং রাত্রিযাপন করেন।
শুক্রবার তিনি জয়পুরহাট থেকে নওগাঁ ধামুইরহাট বেনিদুয়ার মিশন চার্চে পুনরায় আগমন করবেন। ধামইরহাটে অনুষ্ঠান শেষে রাজশাহীতে আগমন করবেন বলে জানা যায়।