ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৯, ৯ ডিসেম্বর ২০২৪
চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবেশে অটো রিকশায় উঠে চালককে চুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্ররা। এ ঘটনায় সুজন মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীর কাছ থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকার সাত্তার মিয়ার ছেলে। রোববার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। বিকেলে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার  রাত ৮টার দিকে সড়ক বাজার থেকে যাত্রী বেশে দুজন যাত্রী আকাশ নামে এক চালকের ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেন। অটো রিকশাটি উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় আসলে ঐ দুই যাত্রী ইজিবাইকটি  থামাতে বলেন। রাস্তাটি নিরব থাকায় তারা তাকে ছুরিকাঘাত করে খুন করে ফেলার ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায় চালককে তারা ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে সেখান থেকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুজন মিয়াকে গ্রেফতার করে। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক আকাশ ওই ইউনিয়নের ছোট কুড়ি পাইকা গ্রামের মাওলানা খুরশিদ আলমের ছেলে।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অটোরিকশাটি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা দিয়ে আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যে কোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!