রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া ফাইভস্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, রোববার কালিহাতী উপজেলার সিংনা কুটুরিয়া নামক এলাকায় অবস্থিত ফাইভ স্টার ব্রিকস নামে একটি ইটভাটাকে জ্বালানি হিসেবে গাছ-লাকড়ি ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
.png)