রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার গাড়াইল ত্রিমোহন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
জানা গেছে, রাতের আঁধারে অবৈধভাবে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করেন মাটি ব্যবসায়ীরা। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রোববার (২৪ নভেম্বর) রাতে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। একইসঙ্গে মনির হোসেন মানিক নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)