ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: শীতে কাবু দিনাজপুরের মানুষ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ৮ ডিসেম্বর ২০২৪
ঘন কুয়াশা: শীতে কাবু দিনাজপুরের মানুষ
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর। ছবি: সংগৃহীত

দিনাজপুরে টানা কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা। ফলে কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।

রোববার (৮ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় এক কিলোমিটার।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, জেলায় অনেক শীত পড়ে গেছে। রাত থেকে কুয়াশা দেখা যাচ্ছে। গত কয়েকদিন থেকে বেশ ঠান্ডা পড়েছে। রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

Advertisement

এদিকে, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের দাপট। এতে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। দুপুরে একটু গরম ও রাতে তীব্র শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলার বিভিন্ন হাসপাতালে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশু ও বয়স্করা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!