ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে আখেরি মোনাজাতে শেষ হলো সাদপন্থীদের ইজতেমা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪
শেরপুরে আখেরি মোনাজাতে শেষ হলো সাদপন্থীদের ইজতেমা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাদপন্থীদের তিন দিনব্যাপী বাৎসরিক ইজতেমা।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মদজিদের মুফতি মোস্তফা খলিল। 

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেরপুর জেলা শহরের শেখহাটি এলাকায় সাদপন্থীদের তিন দিনব্যাপী বাৎসরিক ইজতেমা শুরু হয়। শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ ইজতেমা। এতে ৩৫০০ থেকে ৪০০০ মুসল্লি অংশগ্রহণ করে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!