ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে চুমকি দাশ হত্যার ঘটনায় আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৬ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়িতে চুমকি দাশ হত্যার ঘটনায় আটক ১
খাগড়াছ‌ড়ি সদর থানা -ফাইল ফটো

খাগড়াছড়িতে চুমকি দাশ (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে রাসেল না‌মে এক সিএন‌জিচালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডি‌সেম্বর) সকা‌ল ৯টার দি‌কে শালবাগান এলাকা থেকে তা‌কে আটক করা হ‌য়। বিকে‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন খাগড়াছ‌ড়ি সদর থানার ওসি আবদুল বা‌তেন। তি‌নি‌ জানান, জিজ্ঞাসা‌দের জন‌্য তা‌কে আটক করা হ‌য়ে‌ছে।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দি‌কে খাগড়াছড়ি শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় ঘরে ঢুকে চুমকি দাশকে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ সময় নিহ‌তের গলার হার ও কানের দুল নিয়ে যায় তারা।

Advertisement

নিহত চুমকি দাশ স্থানীয় তপন কান্তি দাশের স্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুমকি দাশের ছেলে প্রান্ত শী‌তের কাপড় নিতে বাড়িতে এলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পান। প‌রে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে একটি মহল ভিন্নখাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

সিএনজিচালক রাসেল চুমকি দাশের ছেলে প্রান্ত দাশের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সঙ্গে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকি দাশের সঙ্গে কথা বলতে বাসায় গিয়েছিলেন ব‌লে জানা গে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!