ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার ঘুষির আঘাতে চাচার মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১০, ৬ ডিসেম্বর ২০২৪
ভাতিজার ঘুষির আঘাতে চাচার মৃত্যু
কেন্দুয়া থানা -ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার ঘুষির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাও কান্দাপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা লিটন মিয়া তার চাচা আবুল কালামকে (৬০) কিল-ঘুষি মারেন। পরে চাচা বসতঘরে চলে এলে ভাতিজা এসে চাচাকে পুনরায় মারধর করলে ঘুষির আঘাতে চাচা আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ লিটনসহ দুইজনকে আটক করেছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

Advertisement

নিহতের স্ত্রী জোসনা আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ লিটনের ফাঁসির দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজা লিটনের ঘুষির আঘাতে চাচা আবুল কালাম নিহত হয়েছেন। লাশ সন্ধ্যার দিকে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ  করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!