ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ -ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ মহানগরের উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহ শহরস্থ শহীদ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) ওয়ালি-উল্লাহ মুজাহিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের শ্রমিকেরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!