ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুর্শিদাবাদ দরবার শরীফে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২ ডিসেম্বর ২০২৪
মুর্শিদাবাদ দরবার শরীফে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুর্শিদাবাদ দরবার শরীফে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন- ডেইলি বাংলাদেশ

মুর্শিদাবাদ দরবার শরীফে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমাত ও মুর্শিদাবাদ দরবার শরীফের যৌথ উদ্যোগে এ সম্মেলন হয়। এতে অংশ নেন ৬০-৭০ জন।

আহলে সুন্নাতের মুফতি আলাউদ্দিন জিহাদির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমাতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।

Advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন- মুর্শিদাবাদ দরবার শরীফের খাদেম মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোজাম্মেল হক, মুফতি মতিউর রহমান, আব্দুল হালেম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!