ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৪ ডিসেম্বর ২০২৪
মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জন আটক
মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জন আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি। 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, মঙ্গলবার রা‌তে ভোমরা বিওপির একটি বিশেষ টিম লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মণ্ডলের ছেলে তরুণ কান্তি মণ্ডল এবং পাচারকারী ভারতীয় নাগরিক কল্যাণী সরকারকে আটক করা হয়। ঐ নারী উল্টর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশি নাগরিক তরুণ কান্তি মণ্ডল ভারতে চাকরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী নারী কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় অবস্থান করেন। এ সময় সীমান্তে পার হওয়ার সময় মেইন পিলার ৪ থেকে বিজিবি টহলদল তাদের আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে ১টি মোবাইল ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়।

Advertisement

পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!