ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালিকপক্ষের আশ্বাসে কাজে যোগ দিলেন সিডকো গ্রুপের শ্রমিকরা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৩ ডিসেম্বর ২০২৪
মালিকপক্ষের আশ্বাসে কাজে যোগ দিলেন সিডকো গ্রুপের শ্রমিকরা
ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কাজে যোগদান করেছেন আশুলিয়া থানাধীন চিত্রশাইল এলাকাস্থ সিডকো গ্রুপের শ্রমিকরা।

এর আগে, সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়া থানাধীন চিত্রশাইল এলাকাস্থ সিডকো গ্রুপ ফ্যাক্টরি খোলা হয়। শ্রমিকরা যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশও করেন। তবে কাজ শুরু না করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।

এরপর মালিকপক্ষ আশ্বাস প্রদান করে গত নভেম্বর মাসের বেতন ২৬ ডিসেম্বর পরিশোধ করা হবে। পরে শ্রমিকরা তা মেনে নিয়ে কাজ শুরু করেন।

Advertisement

উল্লেখ্য, ফ্যাক্টরির মালিক গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করতে পারেননি বিধায় শ্রমিকেরা ফ্যাক্টরি ভাঙচুর করতে পারেন; এই আশঙ্কায় ২৬ নভেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর বেতন পরিশোধ সাপেক্ষে ফ্যাক্টরি খোলা হয়। শিল্প পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!