ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ৩ ডিসেম্বর ২০২৪
আইনজীবী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন 
সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবীরা। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট এনাম আহমদ প্রমুখ। 

Advertisement

বক্তারা বলেন, সারাদেশের আইনজীবীরা আতঙ্কে সময় কাটাচ্ছেন। আমাদের দাবি, আইনজীবী সুরক্ষা আইন দ্রুত করতে হবে।  কারণ আইনজীবীদের জীবন ও পেশাগত ঝুঁকি রয়েছে, সেটা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই সারাদেশের আইনজীবীরা আজকে রুখে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাই আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!