ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ইসলামিক স্টাডিজ ফোরামের মানববন্ধন 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৩০ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে ইসলামিক স্টাডিজ ফোরামের মানববন্ধন 
ছবি: সংগৃহীত

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে ইসলাম শিক্ষা বিষয়কে পূর্বের ন্যায় আবশ্যিক বিষয় হিসেবে পুনঃস্থাপনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ইসলামিক স্টাডিজ ফোরাম।

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ শহরে টাউন হল মোড় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে ৮০ থেকে ৯০ জন মানুষ অংশ নেন। 

মানববন্ধনে নেতৃত্ব দেন ইসলামিক স্টাডিজ ফোরাম ময়মনসিংহ বিভাগের সভাপতি অধ্যাপক মুফতি মুহিববুল্লাহ্। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহবুবুল আলমসহ অন্যান্য নেতারা ও স্থানীয় ওলামায়ে কেরামগণ। 

Advertisement

দাবিসমূহ হলো- প্রাইমারী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ক্লাসে ইসলাম ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, উচ্চ মাধ্যমিক স্তরে অতীতের ন্যায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয় নিয়ে পড়ার সুযোগ রাখা, নতুন অধিভূক্ত ডিগ্রি কলেজ গুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগ খোলার অনুমোদন দেওয়া, সরকারি-বেসরকারি সব কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স খোলার অনুমোদন দেওয়া, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স খোলার অনুমোদন দেওয়া, অতীতের ন্যায় সব প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে বিষয় ভিত্তিক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পূর্বের ন্যায় আররি শিক্ষা বিষয়টি চালু করা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!