ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ৩০ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা
ছবিতে জিয়াউল ইসলাম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মো. জিয়াউল ইসলাম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার উচাখিলা উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউল ইসলাম স্থানীয় আলীনগর গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে এবং উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার উচাখিলা উত্তর বাজারে জিয়াউল ইসলামের ওপর হামলা করা হয়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।   

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, কিছুদিন আগে স্থানীয় ব‍্যবসায়ী হক মিয়ার ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জিয়াউল ইসলামের। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিল জিয়াউল ইসলাম। ওই মামলায় সম্প্রতি জিয়াউল আদালত থেকে জামিনে এসে দুপুরে হক মিয়াকে বকাবকি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হক মিয়ার ছেলেরা জিয়াউল ইসলামকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!