বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।
গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আরমান হোসেন (৩৪)।
.png)
ওসি ইলিয়াস খান বলেন, সোমবার সকালে সমুদ্র সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় কিছু লোকজন অস্ত্র নিয়ে অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে, সে সময় তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুটি গুলি পাওয়া যায়।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস জানতে কাজ করছে পুলিশ।