ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে র‍্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৪, ২০ নভেম্বর ২০২৪
কক্সবাজারে র‍্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২
আটককৃত মো. সোহান মোল্যা ও সুমন মুন্সি

কক্সবাজারের রামুতে র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. সোহান মোল্যা (২৬) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩৪)।

ভুক্তভোগী মিনি পিকআপচালক মো. রিদুয়ান জানান, বাড়ি যাওয়ার পথে ওই দুই যুবক র‍্যাব পরিচয়ে প্রতারণা ও আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন। এসময় তাকে তল্লাশি করে সঙ্গে থাকা কিস্তির নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেন। পরে আরো ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেবেন বলে ভয় দেখালে তিনি স্থানীয়দের খবর দেন। পরে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।

Advertisement

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেন। সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে জানা যায় তারা ভুয়া। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হচ্ছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!