ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২০ নভেম্বর ২০২৪
বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক
আটককৃত এম আবু আবুল খায়ের -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একনলা একটি বন্ধুকসহ তাকে আটক করা হয়।

বাজিতপুর থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে অস্ত্রসহ আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করেছে।

Advertisement

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবু আবুল খায়েরকে একনলা বন্ধুকসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!