মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগরে ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে প্রাত ও দিবা শাখায় ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ৭৬৩টি। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৫৯টি।
.png)
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করেন। আগামী ১২ ডিসেম্বর রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সারাদেশের ভর্তিচ্ছুদের সঙ্গে চট্টগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ করা হবে।
জানা গেছে, চট্টগ্রাম মহানগরের ১০টি স্কুলে সবচেয়ে বেশি আসন রয়েছে পঞ্চম শ্রেণিতে। এ শ্রেণিতে আসন সংখ্যা এক হাজার ৪৬৪টি। বিপরীতে আবেদন পড়েছে ৮০ হাজার ১২৮টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ৫৫টি।
এছাড়া ষষ্ঠ শ্রেণিতে আসন রয়েছে ৪৫৮টি; আবেদন পড়েছে ৪৩ হাজার ৬০৭টি। প্রতি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ৯৫টি। নবম শ্রেণিতে আসন রয়েছে ২৯৩টি; আবেদন পড়েছে ১৩ হাজার ৪১৯টি। প্রতি আসনের জন্য আবেদন পড়েছে ৪৬টি। এর বাইরে ১০টি স্কুলে মোট সংরক্ষিত আসন রয়েছে ৫৮টি।
তথ্যমতে, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১০৭টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে আট হাজার ১৬৯টি, ষষ্ঠ শ্রেণিতে ১১০টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১০ হাজার ৯৫১টি এবং নবম শ্রেণিতে ১০৯টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন হাজার ৬৪৩টি।
এছাড়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ২১৭টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১০ হাজার ৩৬৭টি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ২১৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৩ হাজার ২৩৩টি এবং নবম শ্রেণিতে ১০৮টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ছয় হাজার ৩০২টি।
অন্যান্য স্কুলগুলোর মধ্যে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ২১৮টি খালি আসনের বিপরীতে নয় হাজার ১২২টি, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১০৬টি খালি আসনের বিপরীতে আট হাজার ৩৯৫টি ও ষষ্ঠ শ্রেণিতে ১১০টি খালি আসনের বিপরীতে ১১ হাজার ৮৬৪টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১০৮টি খালি আসনের বিপরীতে নয় হাজার ৫৩৩টি ও ষষ্ঠ শ্রেণিতে ১০৯টি খালি আসনের বিপরীতে আট হাজার ৮৯৯টি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১০৯টি খালি আসনের বিপরীতে পাঁচ হাজার ১১৭টি ও ষষ্ঠ শ্রেণিতে ১০৯টি খালি আসনের বিপরীতে আট হাজার ৭৭টি এবং নবম শ্রেণিতে ৫০টি খালি আসনের বিপরীতে এক হাজার ৮১০টি আবেদন পড়েছে।
এছাড়া সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ২১৯টি খালি আসনের বিপরীতে ছয় হাজার ৩৩২টি ও ষষ্ঠ শ্রেণিতে ২০টি খালি আসনের বিপরীতে তিন হাজার ৮১৬টি, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১১০টি খালি আসনের বিপরীতে সাত হাজার ৭৯টি, চট্টগ্রাম সরকারি মডেল হাই স্কুলে পঞ্চম শ্রেণিতে ৫১টি খালি আসনের বিপরীতে দুই হাজার ৭৮১টি ও অষ্টম শ্রেণিতে ২৪টি খালি আসনের বিপরীতে এক হাজার ৭৮২টি এবং নবম শ্রেণিতে ২৬টি খালি আসনের বিপরীতে এক হাজার ৬৬৪টি আবেদন পড়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগরের ১০টি সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত দুই হাজার ২৩৬ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ৩৮ হাজার ৭৩৬টি। আগামী ১২ ডিসেম্বর আবেদনকারী শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ করা হবে।