রোববার রাতে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। সোমবার সকালে মাছটি বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জেলে আব্দুল মমিন।
জেলে আব্দুল মমিন জানান, আমি ও আরও তিনজন, আদর আলী, সাজল, এবং আমির হামজা মিলে পদ্মায় জাল ফেলি। ভোর সাড়ে ৩টার দিকে হরিরামপুরের হরিনাঘাট থেকে আজিমনগরের কাছে মাছটি জালে ধরা পড়ে। পরে সেটি আরিচা আড়তে নিয়ে ১১০০ টাকা দরে বিক্রি করি।
.png)
সহজে এত বড় মাছ জালে আটকা পড়ে না বলে তিনি ও তার সঙ্গীরা বেশ উচ্ছ্বসিত। জেলে আদর আলী বলেন, বড় মাছ ধরতে পারলে আনন্দ লাগে। আর ভালো দাম পেলে আনন্দ দ্বিগুণ হয়।
আরিচা আড়তের আড়তদার মামুন মিয়া জানান, সোমবার সকালে পদ্মা থেকে ধরা বড় বাঘাইর মাছটি মমিন নামের এক জেলে আমার পাশের খোলায় ১১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন। মাছটি ঢাকার এক পাইকার কিনে নিয়ে গেছেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মায় এখন আগের মতো পানি নেই। মানুষের নানা কর্মকাণ্ডের কারণে মাছের প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও মাঝে মাঝে এমন বড় আইর, পাঙাশ, বা বাঘাইড় মাছ ধরা পড়ে, যা সুখবর বটে।