সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পাবনা জেলা তাবলীগ জামাতের মুরুব্বি সাইফুর রহমানের নেতৃত্বে পাবনা জেলার তাবলীগ জামাতের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ।
স্মারকলিপিতে মাওলানা সাদ কান্ধলভী আসন্ন বিশ্ব ইজতেমায় কোনো বাধা ছাড়া অংশগ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
.png)
সাদের অনুসারীরা বলেন, মাওলানা সাদকে সাত বছর ধরে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।