ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ২ ডিসেম্বর ২০২৪
তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেফতার
গ্রেফতারকৃত তৌহিদ শেখ তন্ময়। ইনসেটে সাহিদা আক্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে তরুণী সাহিদা ইসলাম রাফা ওরফে সাহিদা আক্তার হত্যার ঘটনায় ব্যবহৃত রিভলবারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার সকালে তার স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়। এর আগে, রোববার (১ ডিসেম্বর) রাতে ভোলার ইলশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ওসি মো. ইশতিয়াক রাসেল। 

Advertisement

তিনি জানান, গ্রেফতারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

প্রসঙ্গত, গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী সাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। নিহত সাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!