ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১ ডিসেম্বর ২০২৪
মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
আলমিরা ভেঙে নগদ টাকা, প্রজেক্টর, পর্দা, রাউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি।

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ১৯৯নং দক্ষিণ সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অজ্ঞাত চোরেরা দরজার হ্যাজবোর্ড কেটে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে নগদ টাকা, প্রজেক্টর, পর্দা, রাউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার খানম জানান, রোববার সকাল ৭টার দিকে বিদ্যালয়ে চুরি খবর পান। পরে তিনি গিয়ে দেখেন দরজা ও আলমিরা ভেঙে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মোরেলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!