ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্দিরের তালা ভেঙে চুরি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৩ নভেম্বর ২০২৪
মন্দিরের তালা ভেঙে চুরি
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় গেটের তালা ভেঙে মন্দিরে ঢুকে দানবাক্সের অর্থ চুরি করেছে দুষ্কৃতিকারীরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মন্দিরের গেটের তালা ভাঙা দেখে বিষয়টি সরিষাবাড়ি থানা পুলিশকে জানান পুরোহিত। 

এর আগে, শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের শ্রী শ্রী খাগড়িয়া কালী মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।  

Advertisement

জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) রাতে গেট ভেঙে মন্দিরে ঢোকেন দুষ্কৃতিকারীরা। এ সময় মন্দিরের ভেতরে রাখা দানবাক্স ভেঙে অর্থ নিয়ে যায় তারা। শনিবার (২৩ নভেম্বর) সকালে মন্দিরের গেটের তালা ভাঙা দেখে বিষয়টি সরিষাবাড়ি থানা পুলিশকে জানান পুরোহিত। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সরিষাবাড়ি থানা পুলিশ। চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!