ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানুয়ারিতে প্রাথমিকে শতভাগ বই দেবো: গণশিক্ষা উপদেষ্টা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ১ ডিসেম্বর ২০২৪
জানুয়ারিতে প্রাথমিকে শতভাগ বই দেবো: গণশিক্ষা উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা জানুয়ারি মাসে শতভাগ প্রাথমিকে বই দিতে পারব। আমাদের অনেক বই ছাপানো হয়েছে।

রোববার দুপুরে রংপুর টিচার ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রাথমিক বইয়ে খুব একটা পরিবর্তন করার ছিল না। আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে ছাত্র-জনতার যে অভ্যুত্থান ঘটে গেল, তার প্রতিফলন থাকবে গল্প ও বিভিন্ন ছবি আকারে।

Advertisement

প্রাইমারি ভৌত অবকাঠামোর অনেকটা উন্নত হয়েছে উল্লেখ করে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের ইন জেনারেলের মান অনেক বেড়েছে। যদিও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয় ২০১৩ সালে, সেক্ষেত্রে শিক্ষকরা আগে নিয়োগ পেয়েছে। কিন্তু তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি স্কুলে। সেক্ষেত্রে মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব ট্রেনিং চালু আছে। শিক্ষকদের নিজেকে ট্রেইন করে নিয়ে পারফরমেন্স ভালো করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে বুঝলাম, স্কুলের ভৌত কাঠামো ভালো। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ না। তাদের পারফরমেন্স খুব ভালো না। আমরা কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!