রোববার দুপুরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর আগে, শনিবার সন্ধ্যা থেকে কয়েক ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে।
.png)
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে ইসকনের ৭০ ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।