ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারত গেল ইসকনের ১২৬ সদস্যের দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৯, ৩০ নভেম্বর ২০২৪
ভারত গেল ইসকনের ১২৬ সদস্যের দল
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে ১২৬ সদস্যের ইসকন দল

সাভার ইসকন মন্দিরের পরিচালক নিতাই দয়াল দাসের নেতৃত্বে ১২৬ সদস্যের একটি দল ভারতে উদ্দেশে দেশ ছেড়েছে।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সাভার ইসকন আশ্রম থেকে যাত্রা করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন তারা।

ভারতবর্ষের ঐতিহাসিক মায়াপুরী ও বৃন্দাবন তীর্থস্থান ভ্রমণের উদ্দেশে তারা বাংলাদেশ থেকে ভারতে রওনা দেন বলে জানা গেছে।

Advertisement

তীর্থস্থান ভ্রমণ শেষে ৫ ডিসেম্বর ইসকন দল পুনরায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!