ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাশকতা মামলায় কেসিসির মেয়র গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ৩০ নভেম্বর ২০২৪
নাশকতা মামলায় কেসিসির মেয়র গ্রেফতার
এস এম রফিউদ্দিন আহমমেদ রফিক -ফাইল ছবি

সাবেক সেনা প্রধানের বড় ভাই ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমমেদ রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনার খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি কেসিসি ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, সাবেক সেনা প্রধানের বড় ভাই এস এম রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে, যার নং যথাক্রমে ১০ ও ১১। মামলা দুটি এ বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!