উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মোহাম্মদ আলী উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মাছরুফ আহমদের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাও. আলতাফুর রহমান, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাও. কাউসার আহমেদ।
এসময় মাও. হারুন অর রশিদ, মাও. জুবায়ের আহমেদ, মাও. মাহদি হাসান, মাও. বায়েজীদ আহমেদ মারুফ, ইকবাল হোসেন, আছাদ মিয়া, মাও. সাজ্জাদুল ইসলাম, মাও. মারুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
পথ সভায় বক্তারা বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের তৎপরতা দেশের সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। আমাদের এই আন্দোলন দেশের কোনো সনাতনীদের বিরুদ্ধে নয়। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি অনতিবিলম্বে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক।