ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪১, ২৯ নভেম্বর ২০২৪
বাস-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী নিহত
দুর্ঘটনাকবলিত বাস -ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় পর্যটকবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাইমে মারমা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালের দিকে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজির যাত্রী পাইমে মারমা বান্দরবান সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে।

Advertisement

এ ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজিচালকের পরিচয় শনাক্ত করা যায়নি।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) ও বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের দিকে যাওয়া সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত এবং ৫ জন আহত হন। সিএনজিতে থাকা ৪ জন আহত যাত্রী এবং চালককে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!