স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ও সব থানার হিন্দু নেতাদের সঙ্গে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এছাড়া পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, পূজা উদযাপন পরিষদের নেতা এবং অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.png)
জেলা প্রশাসক নতুন আগমন করায় তিনি সবার সঙ্গে পরিচিত হন এবং হিন্দু নেতাদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে জানতে চান। এ সময় হিন্দু নেতারা নাটোরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার জন্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এছাড়া নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি দেবাশীষ সরকার দেবু তাদের ৮ দফা দাবি সবাইকে পড়ে শোনান এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেন।