ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবীকে হত্যা: নাটোরে বিক্ষোভ মিছিল 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ২৭ নভেম্বর ২০২৪
আইনজীবীকে হত্যা: নাটোরে বিক্ষোভ মিছিল 
নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসট্যান্ড থেকে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিশির আহমেদ, নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ ও নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!