নিহত দুইজন ওই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। পরিবারের লোকজন তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে শিশু দুটি অসাবধানতাবশত পুকুরের গভীর স্থানে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে এলাকাবাসী লাশ ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত এসে শিশু দুটিকে উদ্ধার করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমরা শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি।