ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৮ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার 
গ্রেফতারকৃত রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচিত বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বাঘড়া এলাকা থেকে দেশীয় এলজি পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলামের বিরুদ্ধে বাঘড়া এলাকায় হত্যা, রাহাজানি, দখলসহ নানা অভিযোগে রয়েছে বলে জানান শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

এ ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!