ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পালাতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ২৮ নভেম্বর ২০২৪
ভারতে পালাতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন। ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আব্দুর রহমান হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি চুনারুঘাট উপজেলার ওলুকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।

Advertisement

তিনি জানান, কেউ যেন ভারতে পালিয়ে যেতে না পারে- সেজন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ সতর্ক রয়েছে। যাদের পাসপোর্টে নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে আমরা ইমিগ্রেশন করতে দিচ্ছি না। ওই ছাত্রলীগ নেতার নামেও নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!