ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবী হত্যা: মৌলভীবাজারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৮ নভেম্বর ২০২৪
আইনজীবী হত্যা: মৌলভীবাজারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল 
মৌলভীবাজারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মৌলভীবাজার শহরে প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তালুকদার ও অন্যতম সমন্বয়ক ওসমানসহ অন্যান্য শিক্ষার্থীরা।

Advertisement

এ সময় বক্তারা ইসকনকে নিষিদ্ধের আহ্বান জানান এবং অবিলম্বে আলিফ হত্যার বিচার দাবি করেন। ইসকন একটি উগ্রবাদী ভারতীয় সংগঠন বলে আখ্যায়িত করেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!