স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউপির ঝাঁকড়া গ্রামে দুই ভায়রার মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যে একটি চাইনিজ কুড়াল ও একটি শটগান নিয়ে এসে গ্রামবাসীর হাতে আটক হন বাবা ও ছেলেসহ ৩ জন। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের আনিসুর রহমান ও তার ছেলে আরিফুর রহমান। অপরজন হলেন আতিকুল ইসলাম।
.png)
জানা যায়, আনিসুর রহমান ও তার ভায়রা একই গ্রামের সাজ্জাদ হোসেনের সঙ্গে নাটোর, গুরুদাসপুর ও চাটমোহর উপজেলা সীমান্তবর্তী ঝাকরা বিলে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন হওয়ায় বিষয়টি নিরশনে ১ নম্বর ওয়ার্ড মেম্বার কামাল হোসেন উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসলেও কোনো সুরাহা হয়নি। এরই জের ধরে আনিসুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল মেম্বারের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসলে গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দেয় এবং ঘটনাস্থলে আনিসুর রহমান, তার ছেলে ও সঙ্গে আসা ১ জনসহ মোট ৩ জনকে ১টি চাইনিজ কুড়াল ও ১টি শর্টগানসহ গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ গিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।