ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ২০ নভেম্বর ২০২৪
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার বেড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের আবুল খাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন মো. পরশ (১৭) ও  পুষ্প (৩৫)। পরশ আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। তিনি পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আর পুষ্প সিন্দুরিয়া গ্রামের মো. মন্টুর ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন।  

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিাচলিত ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে আসছিল। ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে পরশ ও পুষ্পের মৃত্যু হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চরছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!