ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ২৫ নভেম্বর ২০২৪
মোটরসাইকেল নিয়ে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু
ছবিতে সিয়াম (বামে) ও সাকিব

নরসিংদীর পাঁচদোনা-ডাংগা সড়কে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ওই সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেন পলাশ থানার ওসি মো. মো শহিদুল ইসলাম। তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে। তারা সম্পর্কে দুই বন্ধু। আমরা এখনো ঘটনাস্থলে আছি। মরদেহগুলোর সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ায় নেয়া হচ্ছে।

স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৫টায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশে রওনা দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

Advertisement

নরসিংদী সদর হাসপাতালের ডাক্তার মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়াম মারা যান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!