নিহতরা হলেন- শাহজাদপুর থানার রতন কান্দি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২) ও উল্লাপাড়া উপজেলার মাটিকাটা পাংগাসি গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫)।
জানা যায়, সকালে মাছ কেনার জন্য মোটরসাইকেলে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিলেন দুই বন্ধু নাইমুর ও শরিফুল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুই আরোহী নিহত হন। খবর পেয়ে হটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে পালিয়ে গেছে বাসটি।
.png)
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।