ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ফিরছিলেন তিন বন্ধু, পথেই নিথর নেহাল

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ২২ নভেম্বর ২০২৪
মোটরসাইকেলে ফিরছিলেন তিন বন্ধু, পথেই নিথর নেহাল
ছবিতে নেহাল খান

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নেহাল খান নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহাল খান সৈয়দপুর শহরের নয়া বাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে নেহাল খানসহ তার আরো দুই বন্ধু মোটরসাইকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে নেহাল খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত নেহাল খানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!