ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার পেট থেকে বের হলো ৬০০ ইয়াবা, রয়েছে আরো

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ২২ নভেম্বর ২০২৪
এবার পেট থেকে বের হলো ৬০০ ইয়াবা, রয়েছে আরো
ছবিতে আটককৃত উজ্জ্বল

খুলনায় ইয়াবাসহ উজ্জ্বল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উজ্জ্বলকে এক্স-রে করে তার পেট থেকে ইয়াবাগুলো বের করে খুলনার লবণচরা থানা পুলিশ। আটককৃত উজ্জ্বল নড়াইলের লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি। ওই পোটলা থেকে বেশকিছু ইয়াবা বের হয়। পরে গতিবিধি আরো সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, হাসপাতালে নেয়ার পর উজ্জ্বলকে এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ৯টি পোটলা (৬০০ ইয়াবা) বের করা হয়। আরো কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ইয়াবা খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!